‎মাধবপুরে ২৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলানগর চৌমুহনী এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তির নাম মোছা. হালিমা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার শাহাব উদ্দিনের স্ত্রী। হালিমার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানের সময় তার স্বামী শাহাব উদ্দিন পলাতক থাকেন।

‎ডিএনসির হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

‎এ ঘটনায় মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মীরা রানী দেবী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন।

‎ডিএনসির কর্মকর্তারা জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]