মাধবপুরে বিজিবি’র পৃথক অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-১

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি। শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫ টার দিকে তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্প এর হাবিলদার শাহাআলম এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল তেলিয়াপাড়া চা বাগানের সীমান্তবর্তী লাল টিলা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ৩১ হাজার টাকা সহ জজ মিয়া (২৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।

সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর সন্তুসপুর গ্রামের লাল মিয়ার পুত্র। অপর এক অভিযানে ধর্মঘর বিওপির জওয়ানদের একটি টহল দল ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪কেজি গাঁজা উদ্ধার করে। হবিগঞ্জ ব্যাটালিয়নের( ৫৫ বিজিবি’র) অধিনায়ক লে.কর্নেল সামিউন্নবী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]