মাধবপুরে পুলিশের পৃথক ২টি অভিযানে মাদকসহ আটক-২

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী পিপিএম বিপিএম এর নির্দেশনায়মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ি‘র চৌকস একদল পুলিশ সদস্যরা পৃথক ২টি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ পেশাদার এক মাদক ব্যবসায়ী ও ১ নারী পাচারকারীসহ ২জনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ আগষ্ট ( মঙ্গলবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে
মাধবপুর থানার আওতাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ি‘র ইনচার্জ উত্তম কুমার দাস এর নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ দুইটি স্থানে পৃথক ২টি

অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ভারতীয় ইস্কফ ফেনসিডিল টাইফ ৩৫ বোতল সিরাপসহ ১পুরুষ ব্যবসায়ী ও
৬ কেজি গাঁজাসহ এক নারী পাচারকারীকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্যসহ আটককৃতরা হলেন উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামের মৃত আ: মমিনের ছেলে চলমান কয়েকটি মাদক মামলার আসামী পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৪১),ও একই ইউনিয়নের ধর্মঘর সস্তামোড়া গ্রামের মোঃ মুছা মিয়ার স্ত্রী মোছাঃ রাহেলা বেগম (২৬)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন জানান, মাদকদ্রব্যসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত পৃথক মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]