মাধবপুরে গায়ে হলুদের দিন বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে গায়ে হলুদের দিনে সাউন্ড বক্স এ বিদ্যুতের লাইন দিতে গিয়ে বর বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। বিয়ে বাড়িতে এখন আনন্দের বদলে শোকের মাতম চলছে।বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মনতলা পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম সজল মিয়া। তিনি মনতলা রেলওয়ে ষ্টেশন খোলাবাজারের ব্যবসায়ী বোরহানপুর গ্রামের কুদ্দুস ভাণ্ডারীর ছেলে। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আসাদ আলীর মেয়ের সঙ্গে সজলের আগামী কাল শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল।

তিনি বলেন, বিয়ের সকল প্রস্তুতি শেষ ছিল। বৃহস্পতিবার গায়ে হলুদ এর দিনে বাড়ি আনন্দ ফুর্তি চলছিল। বিয়ের গান উচ্চ সুরে বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এসময় বিদ্যুতায়িত হয়ে পড়ে গুরুত্বর আহত হন। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]