মাধবপুরে গাঁজাসহ আটক-৩ প্রাইভেটকার জব্দ

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি :মাধবপুরে প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় মাধবপুর থানা পুলিশ ৩ ব্যবসায়ীকে গাড়িসহ আটক করেছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সাব্বির হোসেন এর নেতৃত্বে একটি পুলিশ ফোর্স টিম উপজেলার নোয়াহাটি সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে হেফাজতে গুচ্ছিত রাখা ২কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় গাড়ি দিয়ে নিষিদ্ধ মাদক পরিবহনের দায়ে ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে আরো জানায় পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের মৃত জহির আলীর ছেলে কবির আহমেদ (৩৭) একই উপজেলার বরইছড়া গ্রামের আতিকুল ইসলাম এর ছেলে আকাশ (২০) ও মৃত আব্দুল খালেক এর ছেলে আতিকুল ইসলাম (৪৪)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক উল্লেখিত বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে ।মাদক মুক্ত রাখতে মাধবপুর থানা টিমের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]