ভোলা সদরে কৃষক–কৃষাণী প্রশিক্ষণ ও প্রদর্শনী উপকরণ বিতরণ

Share the post
মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১, ভোলা : ভোলা সদরে কৃষক–কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ ও প্রদর্শনী উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’–এর আওতায় দিনব্যাপী এ সক্ষমতা–বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি বিষয়ে হাতে–কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি, রোগ–বালাই ব্যবস্থাপনা, সবজি উৎপাদনে নতুন কৌশল, উচ্চফলনসম্পন্ন জাত নির্বাচন এবং মাঠপর্যায়ে সঠিক পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক–কৃষাণীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]