ভোলায় ট্রাক চাপায় শ্রমিক নিহত

Share the post

মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি: ভোলায় ট্রাক চাপায় বাসেদ (৪০) নামে এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আজিমুদ্দিন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসেদ সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মৃত সৃজন আলীর ছেলে। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, বিকালের দিকে গাছ কাটা শেষ করে শ্রমিক বাশেদ রাস্তায় পাশে দাড়িয়ে ছিলো। এ সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে পথচাররি শ্রমিককে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে আনার পথে মারা যায়। পুলিশ নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ঘাতক ট্রাকটি ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]