ভোলার তেতুলিয়া নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জলদস্যু আটক

Share the post

জেলেদের ট্রলারে ডাকাতিকালে ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩টি বোটসহ কুখ্যাত শাহিন বাহিনীর ৫ দুর্ধর্ষ জলদস্যুকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তারা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (১৯ মার্চ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ বুধবার মধ্যরাত ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি বিশেষ দল ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫ দুর্ধর্ষ জলদস্যুকে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩টি বোটসহ আটক করা হয়।

আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোঃ সামিরুজ্জামান

ভোলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]