ভোলার খামারিরা কোরবানির জন্য গরু প্রস্তুতে ব্যস্ত, দাম নিয়ে উদ্বেগ

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা  প্রতিনিধিঃআসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ভোলার খামারিরা গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে গরু প্রস্তুত করে বিক্রির জন্য তৈরি করছেন তারা। যদিও পশুখাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, তবুও এবার লাভের আশা দেখছেন খামারিরা। তবে ভারতীয় গরুর আমদানি নিয়ে তাদের মধ্যে বাড়তি উদ্বেগ রয়েছে।

খামারিরা জানান, ভারতীয় গরুর আমদানি বন্ধ হলে দেশি গরুর চাহিদা বাড়বে, ফলে তারা বেশি দামে গরু বিক্রি করতে পারবেন। এদিকে, কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে গরু মোটাতাজাকরণ রোধে জেলা প্রাণিসম্পদ দপ্তর নজরদারি জোরদার করেছে।

ভোলা সদরের পশ্চিম ইলিশা, বাপ্তা ও রাজাপুরসহ বিভিন্ন খামার সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে, প্রতিবছর কোরবানি ঈদের সময় স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় ভোলার খামারিদের গরু বিক্রি হয়। এবারও একই প্রত্যাশা নিয়ে খামারিরা খড়, খৈল, কুটা এবং দানাদার খাদ্যসহ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে নিবিষ্ট রয়েছেন।

খামারি মনিরুল ইসলাম বলেন, “দেশি খাবার খাইয়ে গরু মোটাতাজা করেছি। পশুখাদ্যের দাম এবার কিছুটা বেশি হলেও বাজারে ভালো দাম পাওয়ার আশা রাখছি।”

অন্যদিকে, কয়েকজন খামারি জানান, পশু পরিচর্যার খরচ এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। তারা হাটে ভালো দাম পাওয়ার স্বপ্ন দেখলেও ভারতীয় গরুর আমদানি অব্যাহত থাকলে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত।

জেলা প্রাণিসম্পদ দপ্তর নিশ্চিত করেছে যে, রাসায়নিক পদার্থ ব্যবহার করে গরু মোটাতাজাকরণ এবং হাটে রোগাক্রান্ত গরু বিক্রি রোধে কঠোর নজরদারি করা হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান জানান, “পশুর হাট এবং খামারে আমাদের টিম নিয়মিত কাজ করছে। এবারও পশুর হাটে ভেটেরিনারি টিম স্থাপন করা হবে।”

তিনি আরও জানান, জেলায় কোরবানির জন্য ৯০ হাজার ২৫৩টি গরুর চাহিদার বিপরীতে ১ লাখ ২ হাজার ৭৬৯টি গরু প্রস্তুত রয়েছে। এছাড়া, সরাসরি পশুর হাটের পাশাপাশি অনলাইনে গরু ও ছাগল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

খামারিরা আশাবাদী, সঠিক নজরদারি এবং দেশি গরুর চাহিদা বৃদ্ধির মাধ্যমে এবার তারা কোরবানির বাজারে ভালো লাভ অর্জন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]