ভোলায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা, এলাকায় বিক্ষোভ ও শোকের ছায়া

Share the post
মোঃ সামিরুজ্জামান,  প্রতিনিধি: শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ভোলা পৌর শহরের চরনোয়াবদ এলাকায় দুর্বৃত্তদের হাতে ভোলা সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আমিনুল হক নোমানী (৩৮) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মাওলানার বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা আমিনুল হক নোমানী পূর্বে মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। পরে তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এছাড়াও, তিনি ভোলা সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন। মাওলানা আমিনুল হক নোমানী ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ভোলা জেলার সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ও নিহতের শুভাকাঙ্ক্ষীরা বিক্ষোভ মিছিল বের করে হত্যার প্রতিবাদ জানান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।”
এই ঘটনায় ভোলা শহরে শোক ও উত্তেজনার ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের পাশাপাশি দায়ীদের দ্রুত শাস্তি দাবি করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]