ভোলায় থানা হেফাজতে আত্মহত্যা করল ধর্ষণ মামলার আসামি

Share the post

ভোলার পল্লিতে দুই সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. হাসান (২৩) থানা হেফাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ভোলা সদর মডেল থানার বাথরুমে তিনি আত্মহত্যা করেন। নিহত হাসান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, ঈদের দিন দুপুর ১টার দিকে ওই গৃহবধূ, যিনি দুই সন্তানের জননী, হাসানের বাড়িতে ফ্রি মাংস দিতে গেলে হাসান তাকে একা পেয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী হাসানকে ধরে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ হাসানকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে থানা হেফাজতে আনা হয়। পরে রাত ১২টার পর সে আত্মহত্যা করে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।এদিকে, থানা হেফাজতে আসামির আত্মহত্যার ঘটনায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নানা প্রশ্ন ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]