ভূজপুর থানায় উপজেলা করার দাবিতে ভূজপুর থানা সচেতন নাগরিক সমাজ’র মানববন্ধন ও র‌্যালি

Share the post

নোমান বিন খুরশীদ, চট্টগ্রাম: দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়িকে বিভাজিত করে ২০০৭ সালে ভূজপুর থানা গঠন করা হলেও এখনও ভূজপুরকে উপজেলা হিসেবে ঘোষণা না দেওয়ায় হতাশ ভূজপুর বাসী। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ভূজপুর থানায় অবিলম্বে উপজেলায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে ভূজপুর থানা সচেতন নাগরিক সমাজ। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন সম্পন্ন হয়। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির শিক্ষানবিশ কর আইনজীবী নোমান বিন খুরশীদ’র সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ২ ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী। মানববন্ধনে বক্তারা বলেন, “ভৌগলিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে এবং জনগণের দোরগোড়ায় সকল নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূজপুর থানায় উপজেলা করা আজ সময়ে দাবি। স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সরকারের মূল লক্ষ হলেও ভূজপুর এখনো থানা হিসেবে থেকে যাওয়ায় ভূজপুর বাসী প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ ভূজপুরের একটি ইউনিয়ন পার্শ্ববর্তী ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম থেকে অনেক বড় হলেও ন্যায্য নাগরিক সুবিধা পাচ্ছে না ভূজপুরবাসী।” প্রায় ৪ লাখ মানুষের বসবাস ভূজপুর থানাকে অনতিবিলম্বে উপজেলা করার দাবি জানান বক্তারা। জামেয়া ফটিকছড়ি ছাত্র ফোরামের সভাপতি মিনহাজ উদ্দিন সিদ্দীকির সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এম.এ. ছত্তার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সহ-দপ্তর সম্পাদক এড. ইউছুফ আলম মাসুদ, ভূজপুর যুবলীগ নেতা হাজী সেলিম জাহাঙ্গীর টিপু, তরুণ চিকিৎসক ডা. রাকিব হাসান চৌধুরী, তরুণ আইনজীবী এড. পার্থ নন্দী, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক রোকন উদ্দিন সিকদার, ভূজপুর খেলোয়াড় সমিতির সভাপতি রেজাউল করিম, চট্টগ্রাম ট্রাভেলস্ এর পিসি সৈয়দুল হক সৈয়দ, আল হাসনাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী, চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজ ছাত্রলীগ নেতা মোঃ হাসান মাসুদ, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম. খায়রুল আমিন সাগর, সাজ্জাদ হোসেন, রবিউল হাসান, সাংবাদিক সাইফুদ্দীন আব্দুর রাজ্জাক, নাছের উদ্দিন, তৈয়ব শাহ সহ প্রমুখ। পরে একটি র‌্যালি নগরীর বিভিন্ন প্রদক্ষিণ করে। উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর ভূজপুর থানায় উপজেলা করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন ভূজপুর থানা সচেতন নাগরিক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]