ভারত থেকে আসা ২ কোটি টাকার হেরোইনসহ আটক চোরাকারবারি

Share the post
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চরভুবনপুর এলাকা থেকে ভারত থেকে আসা দুই কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ এক চোরাকারবারিকে আটক করে বিজিবি।

এ ঘটনায় আরেক চোরাকারবারি পালিয়ে গেছে। তবে মাদক বহনের মোটরসাইকেল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ চরভুবনপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা এসব হেরোইন ও চোরাকারবারি আটক করে বিজিবি। রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি বড় চালান আসার খবরে অবস্থান নিলে দুজন সন্দেহভাজন মটরসাইকেল আরোহীকে আসতে দেখে বিজিবি সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পরে মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ২ কেজি হেরোইন উদ্বার করে বিজিবি। এ ঘটনায় গোদাগাড়ী থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]