ভারতে পলায়নকালে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Share the post
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘরের জোড়া খুনের ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বীকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে বলে জানিয়েছে পুলিশ। রাব্বী জেলা শহরের কাজীপাড়া হাজীবাড়ির মৃত মোমিনুল ইসলামের ছেলে।তার মা রাহেলা ইসলাম পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর।
পুলিশ জানায়, কসবার বিদ্যানগর গ্রাম থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার জন্যে সেখানে অবস্থান করছিলো সে। ইতিমধ্যে পুলিশের কাছে হত্যার ঘটনার বিস্তারিত জানিয়েছে সে।
গত ১৭ই ডিসেম্বর রাতে নবীনগরের নাটঘরের কুড়িঘর গ্রামে গুলিতে খুন হন চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তাকে বহনকারী মোটর সাইকেল চালক বাদল সরকার। এ ঘটনায় অপর ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দেন নিহতের ভাই আক্তারুজ্জামান। পুলিশ এ ঘটনায় রাব্বীসহ ২ জনকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]