ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা, ভারতীয় মদ জব্দ, আটক ২

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)”র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় মদ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজন আসামিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।২৫ বিজিবি সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়নের বিষ্ণপুর বিওপির বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আসামীবিহীন অবস্থায় ভারতীয় ৯,৮৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৯ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।
এছাড়াও একইদিন সন্ধ্যা ৭ টার দিকে ধর্মঘর বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে ৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং ২টি ব্যবহৃত মোবাইল ফোন আটক করে। এসবের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ এক হাজার ১০০ টাকা।আটককৃত কারবারি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো ধরণের মাদক বা চোরাচালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]