বোয়ালখালীতে স্মরণ কালের বৃহত্তম অভিযান, পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, শত কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার।

Share the post

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা কালুরঘাট -মনসারটেক জাতীয় মহাসড়ক এর পাশের সকল অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করে উপজেলা প্রশাসন, বোয়ালখালী এবং সড়ক ও জনপথ অধিদপ্তর। আজ সকাল ১০:০০ টা থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার জনাব আছিয়া খাতুন এর নেতৃত্বে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দুই সপ্তাহ আগে থেকেই অবৈধ স্থাপনার মালিকদের গণবিজ্ঞপ্তিসহ মাইকিং করা হয়। আজ সকাল থেকেই দেখা যায় বেশিরভাগ স্থাপনা সরিয়ে নিচ্ছেন ব্যবহারকারীরা। অভিযানে প্রায় ৫ শতাধিক দোকান, কমিউনিটি সেন্টার, শিল্প প্রতিষ্ঠান এর বর্ধিত অংশ উচ্ছেদ করা হয় মিলিটারি পোল এলাকা থেকে কালুরঘাট সেতুর পূর্ব পাড় পর্যন্ত। দিনব্যাপী এই অভিযানে মিলিটারি পোল, শাকপুরা বাজার, ফুলতল বাজার, পেতন আউলিয়ার গেট, কালুরঘাট বাজার সংলগ্ন প্রায় ৩ শতাধিক একর সড়ক ও জনপথ বিভাগের ভূমি উদ্ধার করা হয়।
অভিযান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দ্বায়ীত্ব পালন করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
অভিযানে ছিলেন সড়ক ও জনপথ এর পটিয়া উপবিভাগ এর উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব, উপ সহকারী প্রকৌশলী টোয়াইন চাকমা সহ বিপুল সংখ্যক কর্মচারী। আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এসআই নেছার এর নেতৃত্বে বোয়ালখালী থানার একটি টিম। এছাড়াও অবৈধ স্থাপনা সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালখালীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]