বোয়ালখালীতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। ৯ আগস্ট (রবিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম। মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বেলাল, কৃষি অফিসার আতিক উল্লাহ, মৎস অফিসার তসলিমা আকতার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রামের অন্যতম মহিয়সী নারী। তাঁর উৎসাহ অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি কাজে সাহস পেতেন। বঙ্গবন্ধুর প্রতিটি সুখে-দু:খে পাশে থেকে সাহস দিয়েছিলেন। দেশের জন্য তার যে অবদান তা চির অম্লান হয়ে থাকবে। পরে মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]