বোয়ালখালীতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা ৪ জানুয়ারী সোমবার সন্ধ্যায় উপজেলার মুক্তিযোদ্ধা রিভারভিউ সংলগ্নে সংগঠনের সভাপতি আহছান উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা কৃষকলীগ এর সভাপতি মোহাম্মদ শফিকুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাসেল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ম আহবায়ক মো. তারেকুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি মো. মহসিন, পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কায়ছার হামিদ, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরমান, আব্দুল হান্নান,শাহাদাত হোসেন, অনিক প্রমুখ । সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন এই ছাত্রলীগ। ইতিহাস ঐতিহ্য ও বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভুমিকা কখনো ভুলা যাবেনা। অতীতের মতো আগামিতেও ছাত্রলীগকে সর্বদা দেশের কল্যাণে কাজ করে যাবার আহবান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]