বোয়ালখালীতে এম এ হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাডমিন্টন টূর্ণামেন্ট উদ্বোধন ২৪ ডিসেম্বর

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে আলহাজ্ব এম.এ হাশেম ফাউন্ডেশন এর আয়োজনে প্রথমবারের মত মুজিববর্ষ উপলক্ষে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মহান বিজয় দিবস এএনএফএল ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ২০২০ইং। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বোয়ালখালী পৌরসভার আরাকান সড়ক, গোমদন্ডী ফুলতল সালাম মার্কেট আলহাজ্ব এম.এ হাশেম ফাউন্ডেশন চত্বরে উদ্বোধন হবে বলে জানান টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ মঈন উদ্দিন বাদল, এসময় তিনি আরো বলেন, টুর্নামেন্টের দল এন্ট্রির শেষ তারিখ ১৮/১২/২০২০ইং, টূর্ণামেন্টের এন্ট্রি ফি-২০০১ টাকা, দ্বৈত চ্যাম্পিয়ন-৫০,০০০ টাকা, দ্বৈত রানার্স আপ ৩০,০০০ টাকা। আগ্রহী টুর্নামেন্ট অংশগ্রহনকারী দলকে আগামী ১৮ ডিসেম্বর এর মধ্যে ফরম সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন টূর্নামেন্ট পরিচালনা কমিটি। যোগাযোগ: বাদল-(০১৮১৮-১০৩৯০৭)সদস্য সচিব মোহাম্মদ পারভেজ- (০১৮৮৫-২০৭৫৪৪) অথবা সরাসরি যোগাযোগ- আলহাজ্ব এম,এ হাশেম ফাউন্ডেশন কার্যালয়-(০১৮১২-০২৪৩৬০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]