বোয়ালখালীতে ৫০ লিটার চোলাই মদসহ ১ ব্যক্তি আটক

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়াখালী প্রতিনিধি: বোয়ালখালীতে চোলাই মদসহ ১ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি মধ্যম করলডেঙ্গা রুকিয়ার বাপের বাড়ীর মৃত জাফর আহমদের ছেলে মো. সুমন উদ্দিন (২৮)। থানা সূত্রে জানা যায় ২৫ মে থানার এস আই সুমন কান্তি দে সংগীয় ফোর্সসহ মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তৈয়বিয়া মাদরাসার পেছনে সুবেদার টিলা গাছ বাগানের ভিতর থেকে এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত সুমন উদ্দিনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়। তাছাড়া ইতিপূর্বে আটককৃত সুমনের বিরোদ্ধে আরো ১০ টি মামলাসহ অন্যান্য মামলা রয়েছে বলেও জানা যায়। এব্যপারে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, থানার এস আই সুমন কান্তি দে সংগীয় ফোর্সসহ মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার মাদক সম্রাট হিসেবে খ্যাত সুমন উদ্দিনকে আটক করেছে। এব্যপারে তার বিরোদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরোদ্ধে অনেক মামলা রয়েছে। মাদকসহ সমস্ত অবরাধ কর্মকান্ডের সাথে জড়িতদের ধরতে থানার অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]