বোয়ালখালীতে পুলিশ সুপারের পক্ষ থেকে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ (বোয়ালখালী প্রতিনিধি) :পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম এর ব্যক্তিগত উদ্যোগে বোয়ালখালীতে ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ মে বুধবার বোয়ালখালী থানা এলাকায় অসহায় হতদরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম এ ইফতার সামগ্রী বিতরণ করেন।

পুলিশের পক্ষ থেকে এই উপহার পেয়ে অনেকের মুখে তৃপ্তির হাসি দেখা যায়। তাদের অনেকেই পুলিশের এমন কর্মকান্ডকে স্বাধুবাদ জানান। এব্যপারে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এবং পবিত্র মাহে রমজানে হতদরিদ্র মানুষদের কথা চিন্তা করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে সাধারণ মানুষের খাদ্য সংকট নিরসনে কর্মসূচির অংশ হিসেবে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকে ২০০ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া করোনা সংক্রমণ ঝুঁকিহ্রাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, করোনা কালীন দুঃসময়ে নিন্মবিত্তদের এখন দুর্বিসহ জীবন যাপন করছে । তাই ভালোবেসে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবার জন্যই এই প্রয়াস। জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, পুলিশ পরিদর্শক ( তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী, সাব-ইন্সপেক্টর তাজ উদ্দিনসহ অন্যান্য অফিসার ফোর্সরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]