বেস্ট লাইফ ইন্স‍্যুরেন্স লিমিটেডে এর সেলিব্রেশন ও উন্নয়ন সভা

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বেস্ট লাইফ ইন্স‍্যুরেন্স লিমিটেডের সকল কার্যক্রম।নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার হাসেম প্লাজার(৫ তলা) বেস্ট লাইফ ইন্স‍্যুরেন্স লিমিটেডের জোনাল সার্ভিস সেন্টারের সভা কক্ষে শনিবার(২৯ জানুয়ারি ) সকাল ১১ টায় সেলিব্রেশন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বেস্ট লাইফ ইন্স‍্যুরেন্স লিমিটেডের নেত্রকোণা জোন সার্ভিস সেন্টারের আয়োজনে উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেস্ট লাইফ ইন্স‍্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোনের ইনচার্জ মাসুম হাসান জামাল।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেস্ট লাইফ ইন্স‍্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশন-২ এর ডেপুটি জেনারেল ম‍্যানেজার মোঃ শাহিন মিয়া।
বেস্ট লাইফ ইন্স‍্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোনের (এজিএম) মোঃ হাবিবুর রহমান হাবীবের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেস্ট লাইফের ময়মনসিংহ ডিভিশন-২ এর ডেপুটি জেনারেল ম‍্যানেজার মোঃ সাইফুল ইসলাম বাচ্চু, বেস্ট লাইফের পূর্বধলা শাখার ইনচার্জ(এজিএম) মোঃ রহিছ উদ্দিন,শিউলী আক্তার,সালেহা রায়হান, জোবায়ের আহমেদ মাহফুজ, জেসমিন আক্তার,বেস্ট লাইফের নেত্রকোনা জোনের  (বিএম) রেশমা আক্তার, সোহেল খান দূর্জয়, সুমী আক্তার, নূরজাহান আক্তার প্রমুখ।
এসময় বেস্ট লাইফের জেলার সকল কর্মী কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। এসময় সেলিব্রেটি ও উন্নয়ন সভায় বেস্ট লাইফের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেওয়া হয়।
এসময় যারা ২০২১ সালে ভালো ব‍্যবসা করেছেন তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়,ও তৃতীয় স্হান অর্জন করেছেন তাদেরকে ক্রেস দিয়ে বরণ করে নেওয়া হয়।
এবং যারা কোম্পানির প্রতি মাসের টার্গেট অনুযায়ী একটি করে পলিসি ক্রয় করেছেন তাদের মধ্যে একটি করে শীতবস্ত্র(কম্বল)দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]