বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতন মামলায় দুই জনের যাবজ্জীবন

Share the post

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় ধর্ষণ মামলায় প্রধান আসামি দেলোয়ারসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।সোমবার সকাল ১১টার দিকে, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

এরআগে মামলার আসামী দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামকে আদালতে হাজির করা হয়। মামলার রায়ে দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, চাঞ্চল্যকর এ মামলায় ১৩ কার্যদিবসে বাদীপক্ষের ১২ জন ও আসামিপক্ষের ৩ জনসহ মোট ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, চাঞ্চল্যকর এ মামলায় ১৩ কার্যদিবসে বাদীপক্ষের ১২ জন ও আসামিপক্ষের ৩ জনসহ মোট ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি দুই আসামী দেলোয়ার তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০২০ সালের ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে দেলোয়ার বাহিনীর সদস্যরা মধ্যবয়সী এক নারীকে ঘরে ঢুকে বিবস্ত্র করে নির্যাতন করে। আহত ওই নারী চিকিৎসার পর সুস্থ হয়ে জেলা সদরে তার বোনের বাসায় পালিয়ে যান। সেখানে গিয়েও অভিযুক্তরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। গৃহবধূ এতে রাজি না হওয়ায় আগের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়া হয়।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে উঠে প্রতিবাদের ঝড়। সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়ানো ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করেন নির্যাতিত নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]