বৃদ্ধকে বলাৎকার : এসআই কারাগারে

Share the post

ভ্যানচালককে বলাৎকারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার রংপুরের পীরগাছা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পীরগাছা আমলি আদালতের বিচারক হাসানুল হক গতকাল শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত পরিদর্শক গোলাম মোস্তফা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বলাৎকারের অভিযোগ তোলা ভ্যানচালকের ভাইয়ের করা মামলায় শুক্রবার বিকেলে স্বপন কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে স্বপন কুমারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। ভুক্তভোগী ভ্যানচালক এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তার বরাত দিয়ে স্ত্রী ও ভাই জানান, একই এলাকায় বাসা হওয়ায় এসআই স্বপন কুমারের সঙ্গে আগে থেকে তাদের পরিচয় আছে। সন্তানসম্ভবা স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় বুধবার রাতে বাড়িতে একা ছিলেন স্বপন। একা থাকতে ভয় পাচ্ছেন জানিয়ে ওই ভ্যানচালককে তিনি বাসায় ডেকে নেন। এরপর ফলের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে খাওয়ান।সকালে জ্ঞান ফিরলে ওই ভ্যানচালক বুঝতে পারেন যে তার রক্তক্ষরণ হচ্ছে। বাড়ি ফিরে সব জানালে তাকে স্বজনরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]