বিমানবন্দরে ১৫৩ কার্টন সিগারেট জব্দ

Share the post

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা মোহাম্মদ আবদুর রহিম নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৫৩ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম এসব সিগারেট উদ্ধার করে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ায়। এ সময় কাস্টম হলে স্ক্যানিং ছাড়াই ব্যাগেজ নিয়ে দ্রুত সরে পড়ার চেষ্টা করছিলেন সাতকানিয়ার আবদুর রহিম। এ সময় তাকে চ্যালেঞ্জ করে ব্যাগেজে ডানহিল, ৩০৩ ও ইজি ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। উদ্ধার করা সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]