বিজয় দিবসে পাবিপ্রবি ছাত্রদলের বিজয় র‍্যালি

Share the post

পাবিপ্রবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ বিজয় র‍্যালির আয়োজন করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়। র‍্যালিটি ক্যালিকো কটন মিল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। র‍্যালিতে জাতীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিজয়ের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তারা মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার কথা তুলে ধরেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজনৈতিক কার্যক্রমে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ কমিটি হয়েছে বলে জানা যায়৷ এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তুষার মাহমুদ এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের […]

বিজয় দিবসে পাবিপ্রবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Share the post

Share the post পাবিপ্রবি প্রতিনিধি: মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ‎ ‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক […]