বিজয়নগরে ২ কোটি টাকার মালিকবিহীন উন্নতমানের পলিপ্রোপিলিন (HDPE) জব্দ

Share the post
মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক এলাকায় বিপুল পরিমাণ উন্নতমানের পলিপ্রোপিলিন (HDPE) জব্দ করা হয়েছে।জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা।
১০ সেপ্টেম্বর বুধবার ভোর ৪টা ১০ মিনিটে, সরাইল ব্যাটালিয়নের ২৫ বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন পিকআপ তল্লাশি করেন।
এ সময় পিকআপটি থেকে ২,৭৫০ কেজি উন্নতমানের পলিপ্রোপিলিন (HDPE) জব্দ করা হয়। মালামালটির কোনো বৈধ মালিক না থাকায় এটিকে চোরাচালান বলে ধারণা করা হচ্ছে।জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তপথে ভারত থেকে অবৈধভাবে চোরাচালান ও মাদকদ্রব্য প্রবেশ ঠেকাতে ২৫ বিজিবি অঙ্গীকারাবদ্ধ। এবং  ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]