বিএনপি ক্ষমতায় গেলে নারীদের এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে -ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে, নারী শ্রমিকদের জন্য এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নারীদের মতবিনিময় সভায় এ কথা বলেছেন তিনি।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌরশহরের তেরীবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় স্থানীয় এক নারী বলেন, অনেক মা আছেন, যারা এখন এই কথাটা বলতেই পারছেন না যে তাঁদের সন্তান নেশাগ্রস্থ। যেমন আমার ছেলে নেশা করে। আমার মতো অনেক মায়ের সন্তান এই কষ্টের শিকার। আমি চাই এমন ব্যবস্থা নেওয়া হোক যেন কেউ নেশা হাতে নিতে ভয় পায়।

আরেক নারী বলেন, হাসপাতালে গেলে দেখা যায় শুধু নোংরা পরিবেশ। টয়লেট পরিষ্কার করার মতো কোনো লোক নেই। হাসপাতালে গিয়ে টয়লেটে বসার পরিবেশ নেই, গোসলখানা নোংরা। ডায়াবেটিস রোগীর কোনো চিকিৎসা নেই, কুকুরে কামড়ের কোন ওষুধও পাওয়া যায় না। আমি চাই আমাদের স্বাস্থ্য বিভাগটা যেনো আরো সুন্দর ভাবে পরিচালনা করা হয়। ব্যারিস্টার কায়সার কামাল নারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন।

এ সময় কায়সার কামাল বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলাই অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয় এর মূল উৎস হচ্ছে মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।

সে যেই হোক, যত শক্তিশালী পরিবারের সদস্যই হউক বা যত বড় নেতাই হউক, কাউকেই আমি ছাড় দেব না, ইনশাল্লাহ। আমরা দলের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড ইস্যু করব। আপনাদের সহযোগিতায় ভোটের মাধ্যমে যদি এমপি নির্বাচিত হই এবং বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে এই ফ্যামিলি কার্ড সকল পরিবারে দেওয়া হবে। হলো ফ্যামিলি কার্ডটি গৃহকর্ত্রীর নামে ইস্যু করা হবে। এছাড়াও নারীদের কল্যাণে, এলাকা ভিত্তিক, নানা ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]