বিএনপির শীর্ষ কয়েকজন নেতা কারামুক্ত

Share the post

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা।

কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা। এ সময় রাষ্ট্রপতি জানান, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হবে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতার অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন। আবার কেউ কেউ দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]