বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Share the post

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি। আট থেকে ১০ জন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, সেখানে এই কর্মসূচি পালনের জন্য বিএনপি অনুমতি নেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌনে ১১টার দিকে বিএনপির মহানগর উত্তরের কমিটির সদস্যসচিব ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হকসহ কিছু নেতা কর্মী উদ্যানে জড়ো হন। তখন পুলিশ তাঁদের ভেতরে যেতে বাধা দেয়। এ সময় আমিনুল হকের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। একপর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে টিয়ারশেল ছোড়ে। পুলিশ রাবার বুলেটও ছোড়ে বলেও অভিযোগ বিএনপির নেতা কর্মীদের। পুলিশের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপরে হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা আহত হয়।

ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিকই ছিল। আগেও তারা এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু আজ বিএনপি নেতা আমানউল্লাহ আমানের পক্ষের উচ্ছৃঙ্খল কয়েকজন এসে হট্টগোল শুরু করে পুলিশের ওপর চড়াও হন। এতে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সংঘর্ষের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে যান। এরপর তিনিসহ নেতা কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]