বাহুবলে ট্রাক তল্লাশিতে মিলল ৯০০ কেজি ভারতীয় জিরা, চোরাকারবারি আটক ২

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল বাহুবল থানার মিরপুর বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি সন্দেহভাজন নীল রঙের মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে অবৈধভাবে দেশে আনা ৩০টি বস্তায় মোট ৯০০ কেজি ভারতীয় জিরা এবং ১ হাজার ৪৪০ প্যাকেট ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। পরে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]