বারহাট্টায় যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : র‌্যালি, আলোচনাসভা মধ্য দিয়ে বারহাট্টাতে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা প্রেস ক্লাব হল রূমে যুগান্তরের বারহাট্টা উপজেলা প্রতিনিধি মাসুদুর রহমানের উদ্যোগে বারহাট্টা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম। বিশেষ অথিতি ছিলেন, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মাদ বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম খান রেজভী, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রুকনুজ্জামান খান, বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল খান দূর্জয়, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি লতিফুর রহমান, আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ, মুখলেছুর রহমান হীরা, দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি জসীম উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]