বারহাট্টায় কিছুতেই থামছে না চুরির ঘটনা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল‍্যান কেন্দ্রে চুরি

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল‍্যান কেন্দ্রে (৫ এপ্রিল ) মঙ্গলবার রাতের বেলায় দুর্ধষ্য চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল‍্যান কেন্দ্রে এই চুরির ঘটনা ঘটে। এসময় সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল‍্যান কেন্দ্রের প্রবেশ পথে কল‍্যান কেন্দ্রে থাকা একটি জানালা চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
এর আগেও বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা শহরে বিভিন্ন এলাকার বেশ কিছু দোকানে ও বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এমন দুর্ধষ্য চুরির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
বিগত কয়েক মাসে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। মাত্র কয়েক মাসের ব্যবধানে একের পর এক বাসা-বাড়ী, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠানে ব্যাপক চুরি সংঘটিত হয়েছে।
বারহাট্টা উপজেলায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হলেও প্রশাসনের তেমন কোন নজরদারী নেই বলে ও তারা অভিযোগ করেন। তারা বলেন ঢিলে ঢালা ভাবে চলছে আইন-শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের কার্যক্রম।
সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল‍্যান কেন্দ্রে চুরি হওয়া কোনো মালামাল এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল‍্যান কেন্দ্রে চুরির ঘটনা পরিদর্শন করেছেন, বারহাট্টা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সবিতা রাণী সরকার, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক, এএসআই লিমন, সাহতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল সহ আরো অনেকেই।
বারহাট্টা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সবিতা রাণী সরকার জানান, সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল‍্যান কেন্দ্রে লক্ষ লক্ষ টাকার সরকারি মালামাল ও ঔষধ রয়েছে। এতে জানালা ছাড়া আর কি চুরি হয়েছে তা এখনো জানা যায়নি।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফুল হক জানান, সাহতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল‍্যান কেন্দ্রের কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]