বানারীপাড়ায় ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Share the post
মোঃ রুবেল,বানারীপাড়া প্রতিনিধি: মঙ্গলবার  বেলা ১১ টায় বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী  অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে আইনটির ব্যাবহার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক মোঃ শাহ সোহেব আহম্মদ। আলোচনায় অংশ নেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, ওসি মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ড, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজান মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন, সমবায় অফিসার আফসানা শাখী, বানারীপাড়া বন্দর বাজারের সাধারণ সম্পাদক, মোঃ মনিরুজ জামান আশরাফী, প্রমূখ।এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়িক দোকানদার |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]