বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্তর স্থাপন করলেন সন্দ্বীপ পৌর-মেয়র জাফর উল্ল্যা টিটু।

Share the post

জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি):রাতে পৌরসভার পাড়া -মহল্লায় মানুষ অনেকে তখন নিজেকে নিরাপদ রাখতে ব্যস্ত।রাজনৈতিক অনেক নেতা থাকলেও মানবতার পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা বর্তমান সময়ে খুবই কম পরিলক্ষিত হয়।করোনা ভাইরাসের আতংকে অধিকাংশ মানুষ প্রায় গৃহবন্দী। সেই সময়ে নিজে করোনা কে ভয় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে মানবতার নজির স্থাপন করলেন চট্টগ্রাম উওর জেলা আওয়ামীলীগের যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র জাফর উল্ল্যা টিটু।গত ২৯-০৩-২০২০ইং লক ডাউন পৌরবাসীর বাড়ি বাড়ি গিয়ে দ্রব্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেন।পৌঁর মেয়রের এসব ব্যতীক্রম কার্যক্রমে অতীতেও পৌরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।৯নং ওয়ার্ডের নাম প্রকাশ না করা শর্তে এক স্থায়ী বাসিন্দা বলেনঃ-পৌর মেয়র টিটুর এমন কার্যক্রম যেকোনো দৃর্যোগের সময় আমরা দেখতে পাই।অনেক জনপ্রতিনিধি আছেন করোনার ভয়ে ঘর থেকে বাহির হচ্ছে না।সেখানে একজন মেয়র রাতের আধাঁরে লক ডাউন অসহায়দের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া অবিশ্বাস্য ঘটনা। জানতে চাইলে সাবেক ছাত্রনেতা ও পৌর মেয়র জাফর উল্ল্যা টিটু -পৌর ও সন্দ্বীপবাসীকে সচেতনতার পাশা পাশি ঘরে থাকার বিনীত অনুরোধ জানিয়ে বলেনঃ-আমি সব সময় মানুষের জন্য কাজ করতে ভালোবাসি।করোনা প্রতিরোধে আমাদের নেত্রী শেখ-হাসিনা সরকারের দিকনির্দেশনা মোতাবেক দিনমজুররা ঘর থেকে বাহির হতে পারছেন না।তাই তাদের কে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি।আমি মনে করি,এটা আমার দায়িত্ব।পর্যাক্রমে প্রতিটি ওয়ার্ডে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]