বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান আক্ষেপ করে : তথ্যমন্ত্রী

Share the post

ঢাকা: বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান আক্ষেপ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় যাদুঘর মিলনায়তনে ‘নিটল-আয়াত-নিউজ নাউ বাংলা’ এক্সিলেন্স এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, অন্যদের অন্ধ অনুকরণ নয়, উন্নত জাতি গড়ে সরকার এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যাতে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুকরণ করে। আর এজন্য সবাইকে একাত্ম হতে হবে।

এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, যে পাকিস্তান বাংলাদেশকে অবজ্ঞা করত তারা আজ বাংলাদেশের উন্নয়ন দেখে আক্ষেপ করে। দু’বছরের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন হাছান মাহমুদ।

সাংবাদিক শামীমা দোলার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।

আনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদানে শহীদ আলতাফ মাহমুদ, সাংবাদিকতায় রোজিনা ইসলাম, মুক্তিযুদ্ধভিত্তিক রিপোর্টিঙে ফারজানা আফরিন, বাণিজ্যে প্রবীর কুমার সাহা, সংস্কৃতিতে মেহের আফরোজ শাওন, পর্যটনে শাহ মোমিনকে এবং সামাজিক দায়বদ্ধতায় সংগঠন হিসাবে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি’র প্রতিনিধির হাতে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রথম পরিবেশ বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]