বাংলাদেশকে ‘১০ কোটি ডলার’ দিচ্ছে বিশ্বব্যাংক করোনা ঠেকাতে

Share the post

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব ব্যাংক গ্রুপের ঘোষিত ১ হাজার ২০০ কোটি ডলারের বৈশ্বিক সহযোগিতার প্যাকেজ থেকে ১০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। আজ সোমবার সন্ধ্যায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের কাছে পাঠানো বিশ্বব্যাংকের সদর দপ্তরের এক চিঠিতে বাংলাদেশের জন্য ১০ কোটি ডলারের প্যাকেজের কথা জানানো হয়েছে। তবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ কোটি টাকার এই অর্থ ঋণ না অনুদান হিসেবে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সদস্য দেশগুলোর জন্য গত ৩ মার্চ প্রাথমিকভাবে ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলার সহযোগিতার ঘোষণা দেয় বিশ্বব্যাংক গ্রুপ। আইডিএ, আইবিআরডি ও আইএফসির যৌথ যোগানের এই তহবিল কভিড-১৯ (নভেল করোনাভাইরাস) মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করবে। এই সহায়তা ঋণ না অনুদান হিসেবে আসবে চাইলে শাহাবুদ্দিন বলেন, এখনো তা জানানো হয়নি। তবে আমরা বিশ্বব্যাংক কর্তৃপক্ষের কাছে এটা অনুদান হিসেবে দেওয়ার জন্য অনুরোধ জানাব। ঋণ হিসেবে হলে পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে ২ শতাংশ সুদে পরিশোধ করতে হবে। সম্প্রতি এডিবির এক সমীক্ষায় বলা হয়, নতুন করোনাভাইরাসের প্রভাব ছয় মাস দীর্ঘ হলে বাংলাদেশ ৩০০ কোটি ডলারের বেশি বা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ১ শতাংশ ক্ষতির মুখে পড়বে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অর্থনীতিতে করোনাভাইরাসের ক্ষতি মোকাবেলায় সদস্য দেশগুলোর মধ্যে ৫ হাজার কোটি ডলারের ঋণ সহায়তার প্যাকেজ ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাংক ও আইএমএফের পথ অনুসরণ করে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পক্ষ থেকেও আর্থিক প্যাকেজের ঘোষণা আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]