বাঁশখালীতে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Share the post

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে মোরশেদ আলম নামে নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত মোরশেদ একজন ডাকাত।

রবিবার (২৬ জানুয়ারি) ভোরে উপজেলার বাণীগ্রাম লটমণি পাহাড়ে এ ঘটনা ঘটে। বাঁশখালীর ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ ২৫টি বেশির মামলা রয়েছে মোরশেদের বিরুদ্ধে।

র‍্যাব কর্মকর্তারা জানান, লটমণি পাহাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সংবাদ পেয়ে র‍্যাবের একটি দল সেখানে যায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে মোরশেদ ডাকাতের গুলিবিদ্ধ  লাশ উদ্ধার হয়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি ওয়ান শুটার গান, ১৯ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]