বাঁশখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

Share the post

চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাসের ধাক্কায় সামশুন নাহার (৬৭) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সাধনপুর চারা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামশুন নাহার পুকুরিয়া ৮নং ওয়ার্ডের মুজিবের বাড়ির মৃত অ্যাডভোকেট আহমদ কবিরের স্ত্রী।

প্রতক্ষদর্শীরা জানান, নিহত সামশুন নাহার বয়স্ক ভাতার টাকার জন্য সিএনজি করে চানপুর থেকে গুনাগরী যাচ্ছিলেন। হঠাৎ চট্টগ্রামগামী একটি চলন্ত বাস (জ-১১:০০০৪) সিএনজির পিছনে ধাক্কা দিলে তিনি সিএনজি থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, স্থানীয় লোকজন তাকে গুনাগরী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]