বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৯৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি। বরিশালে ৯৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই স্লোগান নিয়ে সোমবার সকাল ৯টায় এই প্রতিযোগিতা শুরু হয়। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এবং পরবর্তীতে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস ও সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। এছাড়াও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। শুধু জিপিএ’র কথা না ভেবে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। আলোচনা পর্ব শেষে বিদ্যালয় মাঠে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সোমবার দিনব্যাপী আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে স্কুল প্রাঙ্গনে এ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]