বরিশাল নগরীতে আপত্তিকর অবস্থায় নারীসহ এক ব্যাক্তি আটক

Share the post

নিজস্ব প্রতিবেদক বরিশাল: সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীতে আপত্তিকর অবস্থায় নারীসহ সেলিম হাওলাদার (৪৫) নামে এক লম্পটকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। নগরীর কাউনিয়া সরদার পাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। সেলিম ওই নির্মাণাধীন ভবনের দেখাশোনার কাজ করেন। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লম্পট সেলিমকে নির্মাণাধীন ভবনে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে স্থানীয়রা। পরে তাদের আটকে রেখে পুলিশে খবর দিলে কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাশার এসে দুজনকে আটক করে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের আদালতে প্রেরণ করা হয়। স্থানীয় একটি সূত্র বলছে- লম্পট সেলিম এক নারীর সহায়তায় এরআগেও অনেক মেয়েকে নিয়ে এই ভবনে ছিলো। অনেকদিন ধরেই তাকে সন্দেহ করা হচ্ছিলো। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]