বরিশালে সচেতন নাগরিক কমিটি, সনাক এর উদ্যোগে দুদিনব্যাপী তথ্য মেলা

Share the post

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): বরিশাল জেলা প্রশাসন এর সহযোগিতায় এবং বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে অশ্বিনী কুমার হলে ০৪ ও ০৫ ফেব্রুয়ারি ২০২০ দুই দিনব্যাপী ‘তথ্য মেলার আয়োজন করা হয়েছে। আজ ০৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বরিশালের জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান স্মারক মুক্তি’র মাধ্যমে মেলা’র উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনীশেষে সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব। স্বাগত বক্তব্য রাখেন মেলা বাস্তবায়ন কমিটি আহ্বায়ক শুভংকর চক্রবর্তী এছাড়াও বক্তব্য রাখেন ইয়েস সহসমন্বয়ক মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য সাইফুর রহমান মিরণ।এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, ‘তথ্য অধিকার আইন জনগণের জন্য একটি যুগান্তকারী আইন। নাগরিকগণ যত বেশি তথ্য অধিকার সম্পর্কে সচেতন হবে, দুর্নীতির মাত্রা ততই কমে আসবে। সকল প্রতিষ্ঠান যদি তাদের তথ্য স্ব-স্ব ওয়েভসাইটে প্রকাশ করে, তাহলে তথ্য পেতে মানুষের ভোগান্তি কমে যাবে।’ তিনি সকলের প্রতি তথ্য অধিকার আইনকে ইতিবাচকভাবে ব্যবহারের আহ্বান জানান। দুইদিনব্যাপী মেলায় রয়েছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতিবিরোধী চিত্রাংকন প্রতিযোতিা, প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার ও ডকুমেন্টারি উপস্থাপন, সনাক এর ইয়েস গ্রুপ কর্তৃক পরিচালিত স্টল থেকে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা প্রদান, দুর্নীতিবিরোধী কুইজ, বিতর্ক প্রতিযোতিা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]