বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

Share the post

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে গুরুতর অবস্থায়  ঢাকায় নেয়ার পথে ওই ছাত্রীর মৃত্যু হয়। তবে নিহতের স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহতের বন্ধু বিজয় পলাতক রয়েছে।নিহত ওই ছাত্রীর নাম জেসি মাহমুদ। সে শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও সদর উপজেলার কেওয়ার এলাকার সেলিমের মেয়ে। সে মায়ের সঙ্গে শহরের কোটগাঁও এলাকার ভাড়া বাসায় থাকত।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেসি মাহমুদ কোর্টগাঁওয়ে বন্ধু বিজয় রহমানের বাসায় বেড়াতে যায়। এর পর সন্ধ্যায় জেসিকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় বিজয়। এ সময় জেসির ভাইকে ফোন করে হাসপাতালে ডেকে এনে পালিয়ে যায় বিজয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাত ৮টার দিকে মারা যায় জেসি। পরে জেসির মরদেহ আবারও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শৈবাল বসাক বলেন, সন্ধ্যায় ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে একটি ছেলে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানাস্তর করা হয়। পরে রাত ৮টার দিকে আবারও মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছি। আইনগত কার্যক্রম ও তদন্ত চলছে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বিজয়ের মা ও বাবাকে আটক করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]