বছরে একবার সরকারি চাকুরেদের ডোপ টেস্ট

Share the post

মাদকের ব্যবহার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে ঢোকার সময় এবং বছরে একবার ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তরুণ প্রজন্মকে রক্ষায় শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানেও ডোপ টেস্ট চালু করা হবে, জানান তিনি।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক পাচার, মাদক ব্যবহারের উর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বছরে একবার ডোপ টেস্টের আওতায় আসবেন। ড্রোপ টেস্টে কারও পজিটিভ ফল আসলে ব্যবস্থা নেয়া হবে।

মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানেও ড্রোপ টেস্ট চালু হবে, জানান মন্ত্রী। বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থী ও নতুন শিক্ষকরা আসবেন ডোপ টেস্টের আওতায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি কয়েকটি ভয়ংকর মাদকের চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে প্রবেশ করে। এ ধরনের মাদক চোরাচালান রোধে ডাক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]