বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে লালপুরে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সভা

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: ‘জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নাটোরের লালপুরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মকর্তারা। সরাদেশের ন্যায় শনিবার (১২ ডিসেম্বর) শনিবার বেলা ১২টার সময় লালপুর উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীর আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এই প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবাদ সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুুল বানীন দ্যুতির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার শাম্মী আক্তার, লালপুর থানার ওসি সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। এসময় তাঁরা বলেন, ‘কেউ বঙ্গবন্ধুকে অসম্মান করবে, তার ভাস্কর্য ভাঙচুর করবে-এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেননা জাতির পিতা ও বাংলাদেশ অভিন্ন। তাই জাতির পিতার প্রশ্নে কোনো আপস করা হবে না। জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান।’ এসময় উপজেলা পর্যায়ে কর্মরত সরকারী বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]