বগুড়া গাবতলীতে ছাত্রদলের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা ও পৌর ছাত্রদলের বিশাল মিছিল

Share the post

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি:  বগুড়ায় গাবতলী উপজেলার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজবাড়ী বাগবাড়িতে উপজেলা ও পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ নভেম্বর বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাজিদ হাসান বাবু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মহিন উদ্দিন রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক করিম প্রধান রনি,সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি।
কর্মী সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে গাবতলী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল মিছিল এনে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহব্বত আলী, সাবেক যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান মোহন,সাবেক সদস্য বিপ্লব মিয়া,পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক চঞ্চল কুমার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সিমান্ত,শামিম,রাহাত সহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতা কর্মীরা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]