বগুড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

Share the post

বগুড়ার শাজাহানপুরে দশম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম ফয়সাল শিশিরকে কুপিযে হত্যা করেছে দুবৃত্তরা। পুলিশ সকালে ফসলের মাঠ থেকে ফাহিম ফয়সালের মরদেহ উদ্ধার করে।

শাজাহানপুরের বানারশি গ্রাম থেকে সকাল সাড়ে নয়টায তার মরদেহ উ্দ্ধার করা হয়। এর আগে সোমবার রাত থেকে নিখোঁজ ছিল ফাহিম। নিহত ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে কচুক্ষেতে ফাহিমের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের খবরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ফাহিমের শরীরে অনেক ক্ষত চিহ্ন রয়েছে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ও জড়িতদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]