বগুড়ায় ব্যাংকের দেড় কোটি টাকা আত্মসাৎ ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Share the post
এস.এম.জয়,বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংক থেকে দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনার মূল হোতা ওই ব্যাংকের ক্যাশিয়ার মো. সুজন রহমানকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৪ সাভার।সোমবার রাত ৮টার দিকে এক যৌথ অভিযানে ঢাকার ধামরাই উপজেলার তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন বগুড়ার কাহালু উপজেলার এনামুল হকের ছেলে।
গত ২৩শে মে মার্জিয়া বেগম নামের এক গ্রাহক ওই ব্যাংকে তার জমাকৃত টাকা উত্তোলন করতে এসে এ্যাকউন্টে টাকা কম দেখতে পেলে সুজনের টাকা আত্মসাতের ঘটনা সামনে আসে। ওই দিন সুজন ব্যাংকে না আসলে খোঁজ নিয়ে জানা যায়, তিনি বাসায় তালা লাগিয়ে লাপাত্তা হয়েছেন। পরবর্তীতে এই ঘটনায় ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত সুজন র‌্যাব’র জিজ্ঞাসাবাদে জানায়, উল্লেখিত এজেন্ট ব্যাংকিং শাখার আউটলেটটি তার বড় চাচার নামে লাইসেন্সকৃত। তার বড় চাচা বিভিন্নভাবে আর্থিক সংকটে পড়লে তারা মিলে পরিকল্পনা করে গ্রাহকের টাকা জমা নেয়ার সময় রিসিপ্ট না দিয়ে গ্রাহককে ম্যানেজ করবে এবং ওই টাকা গ্রাহকের একাউন্টে জমা না করে তারা নিজেরা ভাগ করে নিবে। অপরদিকে গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাদের একাউন্টে রাখা টাকা উত্তোলনের সময় একাধিকবার ফিঙ্গার প্রিন্ট নিয়ে বেশি টাকা উত্তোলন করে তা ভাগ করে নিতো। এভাবে এক বছর ধরে ধাপে ধাপে তারা প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]