বগুড়ায় আলোচিত সন্ত্রাসী হাতকাটা টুনটুনি গ্রেফতার

Share the post
এস.এম.জয়, বগুড়া থেকে: বগুড়ায় পাবনার রুপপুরের আলোচিত সন্ত্রাসী সানজিদ আহমেদ সৌরভ ওরফে হাতকাটা টুনটুনি (২৫) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সোয়া ১১ টার দিকে শহরের পুরান বগুড়ায় স্থানীয় জনতার সহযোগিতায় যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। স্থানীয় সূত্র জানায়, টুনটুনি হত্যাসহ একাধিক মামলার আসামি। সে পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার তানজির রহমান তুহিনের ছেলে। তবে সে পুরান বগুড়ায় নুরু মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সে ও তার সহযোগীরা পুরান বগুড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সে ও তার সহযোগীরা গত ১০ই আগস্ট রাত ৯ টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন মাঠের দক্ষিণ পাশে রেল লাইন সংলগ্ন স্থানীয় বিএনপি নেতা রবিউল হক কানুর তিনটি দোকানে হামলা চালিয়ে ভাঙ্চুর করে। সেইসাথে তিনটি মোটরসাইকেল ভাঙ্চুর করে ২-৩ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশের কাছে দেয়া হয়। এ সময় লালু নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা। এছাড়া পুরান বগুড়া বটতলায় হেলাল নামে এক ব্যক্তির বাড়িতে ৫০ হাজার টাকার চাঁদার দাবিতেও হামলা ও ভাঙ্চুর করে। এরপর অভিযোগ পেয়ে টুনটুনিকে গ্রেফতারের জন্য যৌথ বাহিনী মাঠে নামে। শনিবার রাত সোয়া ১১ টার দিকে জনতার সহযোগিতায় যৌথ বাহিনীর সদস্যরা পুরান বগুড়া হতে তাকে গ্রেফতার করে। এর আগে সে জনতার ধাওয়া খেয়ে সে কচুরিপানা ভর্তি একটি ডোবায় ঝাঁপ দেয়। পরে সেখান থেকেই যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]