ফেসবুক আইডি ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে রাজা শাহ আলম চৌধুরীর প্রতিবাদ

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি:অনলাইন পোর্টাল কক্সবাজার ভিশন ডটকম ও বিভিন্ন জনের ফেসবুক আইডিতে আমাকে নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত মিথ্যা ভিত্তিহীন ও অবাস্তব সংবাদের তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। মূলত সম্প্রতি আমাকে আহবায়ক মনোনীত করে উখিয়া উপজেলা আওয়ামীলীগের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। এ কমিটিকে উখিয়া তৃণমূল আওয়ামীলীগ থেকে শুরু করে সর্বস্তরের আওয়ামীলীগ নেতাকর্মী, উখিয়ার আপামর জনগণ স্বত:স্ফুতভাবে আমাকে স্বাগত জানায়। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়। সর্বত্র প্রাণচাঞ্চল্য ফিরে আসে।তবে এতে কতিপয় অর্থ ও ক্ষমতা লোভী ব্যক্তির মনঃক্ষুণ্ণ হয়। তারা আমার উপর ক্ষুব্ধ হয়ে নানা বিভ্রান্তিকর অপপ্রচারের আশ্রয় নেয়। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ চক্রটি টাকা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আমাকে রোহিঙ্গা নেতা হিসেবে আখ্যায়িত করে আমার জন্য দোয়া মাহফিল আয়োজন করে। ওই মোনাজাতেই উল্লেখ আছে, পালংখালীর এক নেতা তাদের দোয়া মাহফিল করতে বলেছেন। এতে প্রতিয়মান হয়, এটি একটি পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র। আমি সকলের জ্ঞাতার্থে বিনয়ের সাথে জানাতে চাই, আওয়ামীলীগের রাজনীতিতে আমি উড়ে এসে জুড়ে বসিনি। আমি ১৯৭১ সালে পাকিস্তানের পতাকা পুড়িয়ে ফেলি এবং জয় বাংলা বাহিনীর সাথে যুক্ত হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করি। ছাত্রজীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম। ১৯৭২ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি। ১৯৭৩ সালে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রয়াত জননেতা একেএম মোজাম্মেল হক ও সালাহ উদ্দিন আহমেদ সিআইপি কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এডভোকেট সিরাজুল মোস্তফা ও মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বর্তমান জেলা আওয়ামীলীগের কমিটির সহসভাপতি। আমি কক্সবাজার জেলা আওয়ামীলীগ কতৃক গঠিত উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার ছোট ভাই রশিদুল আলম রুবেল সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। ১৯৮৫ সালের ৩১ ডিসেম্বর নাজিরহাট কলেজের নির্বাচিত জিএস আমার ছোটভাই রশিদুল আলম রুবেলকে শিবিরের অস্ত্রধারী সন্ত্রাসীরা নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করেন। তার মৃত্যুর পর বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, আমাদের শান্তনা দিতে আমাদের ঘরে আসেন। অথচ মূর্খরা প্রকৃত সত্য না জেনে মিথ্যা প্রচারণায় লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারী ও মিথ্যাচার কারীদের জানা উচিত, মিথ্যা ক্ষণস্থায়ী, সত্য চিরস্থায়ী। মিথ্যার উপর দাঁড়িয়ে সত্যের সাথে যুদ্ধ হয় না, যুদ্ধ করে ঠিকাও যায় না। আমি আমার বিরুদ্ধে প্রচারিত উক্তরুপ জঘন্য মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এহেন মিথ্যা, অবাস্তব, পরিকল্পিত ও ভিত্তিহীন সংবাদে কোন দায়িত্বশীল মহলকে বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি এবং যারা আমার বিরুদ্ধ এসব মিথ্যা প্রবাগান্ডা ছাড়িয়েছেন, শেয়ার করেছেন, নিউজ ছাপিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষনা দিচ্ছি। সংশ্লিষ্ট জড়িত সকলের বিরুদ্ধে শীঘ্রই আমি ডিজিটাল প্রযুক্তি আইনি মামলা করব। পরিশেষে জেলা আওয়ামীলীগের সম্মানিত নেতৃবৃন্দ, যারা আমাকে উখিয়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মনোনীত করেছেন, তাদের বিনয়ের সাথে বলছি, আওয়ামীলীগের রাজনীতিতে আমার চেয়ে উপযুক্ত, গ্রহণযোগ্য নিবেদিত প্রাণ মানুষ রয়েছে, প্রয়োজনে তাদের দায়িত্ব দিন। আমি সংগঠনের স্বার্থে আপনাদের পছন্দের মনোনীত নেতার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিতে অতীতের মতো সর্বাত্মক সহযোগিতা করে যাবো। তারপরও আমার, ও আমার পরিবারের সদস্যদের সম্মান হানী না করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদকারী শাহ আলম চৌধুরী রাজা আহবায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি উখিয়া উপজেলা আওয়ামীলীগ। সহসভাপতি কক্সবাজার জেলা আওয়ামীলীগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]